1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ ও মাধবপুর পৌরসভার নির্বাচনে বিএনপি বিজয়ী

Reporter Name
  • শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বনমন্ত্রী শাহাবউদ্দিনের জামাতা গোলাম রসুল রাহেল চৌধুরী (বেসরকারি ফলাফল) নৌকা প্রতীকে ভোট পেয়েছেন-৫৪৮৫টি, পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন-৫৭৪৯টি, উপজেলা মিনিবাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সুমন, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকে ভোট পেয়েছেন-২৬১৯টি।

মাধবপুর পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত নৌকা প্রতীকে ভোট পেয়েছেন-৬০৮টি, মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিম স্বতন্ত্র প্রার্থী (জগ) প্রতীকে ভোট পেয়েছেন-৩০৮০টি, স্বতন্ত্র প্রার্থী পংকজ কুমার সাহা (নারিকেল গাছ) প্রতীকে ভোট পেয়েছেন-৪১৮৫টি, বিএনপির প্রার্থী হাবিবুর রহমান মানিক ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন-৫০৩১টি।

আওয়ামী লীগ এই ফলাফল প্রত্যাখ্যান করেছে।তবে ফলাফল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। প্রার্থী সমর্থকরা নিজেদের বিজয়ী করে বিক্ষোভ মিছিল করছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াকে সতর্ক অবস্থায় রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD