1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বিশ্ব ভালোবাসা দিবস: সিঙ্গেল পরিষদের (লোকপ্রশাসন বিভাগ) বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ “চবি’র মাটি সিঙ্গেলদের ঘাঁটি”উক্ত স্লোগানকে সামনে নিয়ে আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৪২ ও ৪৩ তম ব্যাচের সিঙ্গেল পরিষদের সকল শিক্ষার্থীবৃন্দ।

সিঙ্গেল কমিটির সদস্যরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের হলগেট থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, চবি রেল স্টেশন, কাটা পাহাড় রোড, শহিদ মিনার ও লেডিস ঝুপড়িসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তারা ভালোবাসা দিবসের বিরুদ্ধে তাদের অবস্থান জানান দেয়।

ক্যাম্পােসর বিভিন্ন স্থানে মিছিল শেষ করে কমিটির সকল সদস্য ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অন্যান্য শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে অবস্থান নিয়ে তাদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল শেষ করে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের ৪২ ব্যাচের সিঙ্গেল কমিটির প্রধান উপদেষ্টা আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক রাতুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক তানজিম আশরাফ রাতুল, মোয়াজ্জেম এবং কমিটির দায়িত্বে থাকা রিফাত আহমেদ।

বিক্ষোভ মিছিলে ৪২ ব্যাচের সিঙ্গেল পরিষদের সাংগঠনিক সম্পাদক তানজিম আশরাফ রাতুল বলেন- ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবসের নামে অধিকাংশ কাপলরা যেসব অপসংস্কৃতি চর্চা করছে সেগুলোর বিরুদ্ধে উনারা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন।

এ বিষয়ে তিনি আরও বলেন- “আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসছি, প্রেমের নামে অপসংস্কৃতির চর্চা জন্য নয়”।

বিক্ষোভ মিছিল শেষে লোকপ্রশাসন বিভাগের ৪৩ ব্যাচের সিঙ্গেল কমিটির সভাপতি মোহাম্মদ শরীফ বলেন- “আমরা নিজেরা সিঙ্গেল থাকি এবং অন্যকে সিঙ্গেল থাকতে উৎসাহিত করি। ১৪ ফেব্রুয়ারীতে ভালোবাসা দিবসের নামে যে সকল অপসংস্কৃতি চড়াচ্ছে সেগুলো থেকে সবাইকে সচেতন করার জন্য আমরা আজকের সমাবেশের আয়োজন করেছি”

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD