1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

“দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে অধ্যক্ষ জাবেদ আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

Reporter Name
  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি ঃ হবিঞ্জের লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ জাবেদ আলীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১২ ফেব্রুয়ারী) লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ব্যানারে কলেজ প্রাঙ্গণে , ও সড়ক অবোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকে তালা দিয়ে দেয়। খবর পেয়ে লাখাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান ও (ওসি) আবুল খায়েরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। লাখাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান জানান, শিক্ষার্থীদের আপাতত শান্ত করা হয়েছে। তাদেরকে বলা হয়েছে লিখিত নিয়ে ইউএনও মহোদয়কে দিতে। তিনি বিষয়টি দেখবেন। অধ্যক্ষ জাবেদ আলীর সাথে যোগাযোগ করা তিনি বিজি আছেন বলে ফোন কেটে দেন। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, অধ্যক্ষ জাবেদ আলী যোগদানের পর থেকেই একের পর এক অনিয়ম দূর্নীতে জড়িয়ে পড়ছেন। ইতোপুর্বেও তার পদত্যাগ দাবী করা হয়েছে। কিন্তু তিনি অদৃশ্য কারণে স্বপদে বহাল রয়েছেন, তিনি কলেজে যোগদানের পর কলেজের শিক্ষার মানোন্নয়নসহ অবকাঠামোগত কোন উন্নয়ন বা পদক্ষেপ নিতে পারেন নি। সময় মতো দিতে পারেননি শিক্ষার্থীদের আইডি কার্ডও। যা নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও শিক্ষক সংকট না কাটাতে পারা, অধ্যক্ষ নিজেই কলেজে না আসা ও স্বেচ্ছাচারিতাসহ নানা অভিযোগ রয়েছ তার বিরুদ্ধে।

মইনুল, মোতাব্বির, মিজান, মোবাশ্বির নামে ৪ শিক্ষার্থী বলেন, আমাদের কলেজটা এখন শুধু নামে মাত্র। আমাদের কলেজে নেই কোন নিরাপত্তা ব্যবস্থা, রয়েছে , বন্ধ রয়েছে পাঠাগার কার্যক্রম, এছাড়াও সুপেয় পানির ব্যবস্থা পর্যন্ত নেই এই কলেজে। তাছাড়া অধ্যক্ষ জাবেদ আলী নিজেই কলেজে আসেন না সময় মতো, তিনি জিএলডিপি নামক এনজিও সংস্থা নিয়ে বিজি থাকেন তিনি।
আমরা শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবী জানাই।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD