1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক নিমূলক করতে হবে মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

Reporter Name
  • মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখী ঃ বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন মোরেলগঞ্জ প্রেসক্লারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদক কারবারিদের নির্মূল করতে হবে। সমাজ থেকে এ ব্যধি দূর করতে সকল শ্রেনীপেশার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সোমবার সকালে প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত মো. শাহজাহান আলী।

এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সাংবাদিক মেহেদী হাসান লিপন, এইচ.এম মইনুল ইসলাম, ফজলুল হক খোকন, প্রেসক্লাবের সহ-সভাপতি গণেশ পাল, জামাল হোসেন বাপ্পা, এম.পলাশ শরীফ, হেমায়েত হোসেন হিমু, আবুল কালাম খোকন, শাহজাহান আলী খান, মাহবুবুর রহমান, বাংলাদেশ বুলেটিন পত্রিকার মোরেলগঞ্জ প্রতিনিধি শেফালী আক্তার রাখী, পৌর ছাত্রলীগের
সভাপতি মো. মনির হোসেন রাজ্জাক, এসআই তরিকুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন,আইনশৃংখলা নিয়ন্ত্রনে বাজারে পাহারার ব্যবস্থা জোরদার করা সহ সকলের সহযোগীতা
প্রত্যাশা করেন তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD