শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার সকাল ১১টায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.বাকি বিল্লাহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম.শহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন সিনিয়র শিক্ষক মো.জাকির হোসেন, সহকারি প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), সিনিয়র শিক্ষক মো.হাবিবুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষক আবু বকর মো. তাজুল ইসলাম, সহকারি শিক্ষক মো. রাকিবুল ইসলাম, সহকারি শিক্ষক জগন্নাথ কুমার হালদার ও সহকারি শিক্ষক শেখ মো. মামুন।
অনুষ্ঠানে বক্তারা সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অংশগ্রহণ করার বিষয়ে সার্বিক পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী মোহাম্মদ ফারুক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply