1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ থানার ওসির অপেশাদার আচরণে প্রেস ক্লাবের নিন্দা

Reporter Name
  • শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতির সাথে মোবাইল ফোনে অপেশাদার আচরণ করায় থানার ওসির প্রতি ক্ষোভ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন প্রেস ক্লাবের সদস্যরা। শনিবার বেলা ১০টায় প্রেস ক্লাবের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, গত বুধবার পৌরসভার উত্তর সরালিয়া গ্রামে জমি দখলের অভিযোগ তুলে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেন আজিজুর শরীফ ও তার স্ত্রী জেছমিন বেগম। সাংবাদিক সম্মেলনের পরে ঘটনাটি সরেজমিনে দেখে খোঁজ খবর নিয়ে ‘মধ্যরাতে জমি দখল করে ঘর নির্মাণ, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ওসির অস্বিকার’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে ৭ফেব্রুয়ারি সংবাদ প্রকাশ করা হয়।
সংবাদটি দেখে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন তার অফিসিয়াল ফোন দিয়ে প্রেস ক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুমের নিকট খোঁজ খবর নেন। এক পর্যায়ে তিনি বলেন, ‘সাংবাকিদরা পুলিশের পাছায় আঙ্গুল দেয়’। এর পরেই ফোন কেটে দেন।
ওসির এমন অসৌজন্যমূলক ও অপেশাদার আচরণে প্রেস ক্লাবের জরুরি সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশসহ আগামি এক সপ্তাহের মধ্যে এ ঘটনার সন্তোষজনক সমাধান না হলে পরবর্তীতে ভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভায় রাজীব আহসান রাজু(দৈনিক জনতা),মেহেদী হাসান লিপন(ইত্তেফাক), এইচ.এম মইনুল ইসলাম(আজকের পত্রিকা), রফিকুল ইসলাম মাসুম(যুগান্তর), ফজলুল হক খোকন(সমকাল),গণেশ পাল (দৈনিক জনকন্ঠ), হেমায়েত হোসেন হিমু(দৈনিক স্পন্দন), এম পলাশ শরীফ(প্রতিদিনের বাংলাদেশ), মাহবুবুর রহমান(আজকের সংবাদ), শেফালী আক্তার রাখি(বাংলাদেশ বুলেটিন) ও দৈনিক মানবজমিন প্রতিনিধি শাহজাহান আলী খান উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD