1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মাদরাসা সুপারের বিরুদ্ধে মানববন্ধন

Reporter Name
  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে একটি দাখিল মাদরাসার সুপার ও করনিকের অনিয়ম, দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার(৮ফেব্রুয়ারি)বেলা ১২ টার দিকে খনিরখন্ড সিদ্দিকিয়া দাখিল মাদরাসা চত্বরে এ কর্মসূচি পালন করেন স্থানীয় সাধারন জনগন ও অভিভবকেরা।

এ সময় মাদরাসার সুপার আব্দুল হামিদ ও করনিক শাহআলম উপস্থিত ছিলেন না। মাদরাসার অনেক শিক্ষার্থী, শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বাদশাও মানববন্ধনে অংশ গ্রহন করেন।

মানববন্ধনে বক্তৃতা করেন, মো. জাহিদুল হাওলাদার, দেলোয়ার খান, লুৎফর রহমান হাওলাদার, কবির খান, মো. আলী আকবর ও ইমরান হাওলাদার।

মানববন্ধনে বক্তারা মাদরাসটির বিভিন্ন পদে শিক্ষক, কর্মচারি নিয়োগে অর্থ বানিজ্য ও অভ্যান্তরীন দুর্নীতির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD