1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

দিনমজুরের পরিবার আতংকে মোরেলগঞ্জে রাতের আধারে জমি দখলের অভিযোগ

Reporter Name
  • মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে গভীল রাতে এক দিনমজুরের জমি দখল করে নিয়েছে প্রভাবশালী প্রতিপক্ষের লোকেরা। মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় সেবা ৯৯৯ এ কল দিলে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শ করেছে।
এ ঘটনায় ভূক্তভোগী পৌর শহরের ৩ নং ওয়ার্ড উত্তর সরালিয়া গ্রামের দিনমজুর আজিজুল শরীফের স্ত্রী জেসমিন বেগম মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তাব্যে অভিযোগ তুলে বলেন, রাতারাতি জমিতে ঘর তুলে ফলন্ত গলাগাছ রোপন করে ঘেড়া বেড়া দিয়ে নিয়েছে। পুলিশ প্রশাসন গিয়ে নিষেধ করা সত্বেও কোন তোয়াক্কা করছে না প্রভাবশালী প্রতিপক্ষের লোকেরা। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরপরই আরও পাকাপোক্ত করে ঘর তুলছে। প্রভাবশালী ক্যাডার বাহিনীর কাছে জিম্মি আমাদের মত অসহায় মানুষেরা। যার কাছে টাকা নেই তার সমাজে সঠিক ন্যায় বিচার নেই। একাধিক জায়গায় অভিযোগ দিয়েও কোন সুরহা পাচ্ছি না। স্কুল পড়–য়া দুই মেয়ে স্বামীকে নিয়ে প্রভাবশালীদের ভয়ে প্রতিনিয়ত গোটা পরিবার আতংকে থাকতে হচ্ছে।

অভিযোগে তিনি আরও বলেন, ২০১৭ সালে তার স্বামী আজিজুল শরীফ উত্তর সরালিয়া ৩ নং ওয়ার্ডে আব্দুল কাদের খানের নিকট থেকে ১৪ শতক বিলীন জমি দলিলমূলে ক্রয় করে ৯ বছর ধরে ভোগদখল করে আসছে। যার কবলা দলিল নং-২৯৯০। পরে নিজ নামে মিউটেশন করে চলতি বছর পর্যন্ত খাজনা পরিশোধ করেছেন। ২০২৩ সালে ২ লাখ ব্যয় করে বালু ফেরে খাদ ভরাট করেছেন আজিজুল শরীফ। তাদের ক্রয়কৃত ওই জমিতে লোলুপ দৃষ্টি পড়ে একই গ্রামের
প্রতিবেশী প্রভাবশালী মো. লাল মিয়া ওরফে লালু চাপরাশী। মঙ্গলবার দিবাগত রাতে জমিতে দখলের জন্য রাতের আধারে নারী ক্যাডার বাহিনী নিয়ে জোরপূর্বক ঘেড়া বেড়া দিয়ে নতুন ঘর নির্মাণ, ফলন্ত কলাগাছ রোপন করে। প্রায় ৩ লাখ টাকার আর্থিক ক্ষতিস্বাধন করে।

এ ঘটনায় ভূক্তভোগী আজিজুল শরীফ মঙ্গলবার দিবাগত রাত ১১ টার সময় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় উর্দ্ধতন প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। এদিকে ভূক্তভোগী পরিবারটি মঙ্গলবার দিবাগত রাত ১১ টায় অভিযোগ দায়ের করলেও অভিযোগের বিষয়টি অস্বিকার করেন থানার ওসি।

এ বিষয়ে মো. লাল মিয়া ওরফে লালু চাপরাশী বলেন, তিনি কারও জমি দখল করেনি। তার জমিতে সে রয়েছে। মোরেলগঞ্জ থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জমি দখলের বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD