1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে মারপিটে স্বামী-স্ত্রী হাসপাতালে সুযোগে সিঁদ কেটে হাতিয়ে নিল মালামাল

Reporter Name
  • মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মারপিটের ঘটনায় আহত হয়ে একটি পরিবারের সকলে হাসপাতালে ভর্তি থাকার সুযোগে সিঁদ কেটে ঘরের সকল মালামাল হাতিয়ে নিয়েছে অজ্ঞাত চোরেরা। সোমবার ভোর রাতে হোগলাবুনিয়া ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের দিনমজুর মোস্তফা হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
(৩০ জানুয়ারি মঙ্গলবার) সকালে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
মোস্তফা হাওলাদারের স্ত্রী আয়শা বেগম হাসপাতাল থেকে সোমবার বিকেলে বাড়িতে গিয়ে দেখেন একপাশে সিঁদ কাটা অপর পাশের দরজা খোলা। পরে দেখতে পান মূল্যবান মালামাল নেই।
মোস্তফা হাওলাদার বলেন, ঘরে কেউ না থাকার সুযোগে অজ্ঞাত চোরেরা সুপারি,স্বর্ণালংকার ও নগদ টাকাসহ কমপক্ষে দুই লাখ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে।

এর আগে, গত শুক্রবার প্রতিবেশী গ্রাম পুলিশ চানমিয়া হাওলাদারে সাথে
মারপিটের ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মোস্তফা,তার স্ত্রী ও শিশু সন্তানেরা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, হোগলাবুনিয়ায় চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD