আবুল বাশার খান নয়ন তাহিরপুর প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হওয়ায় সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
বোধবার (২৪জানুয়ারি) তাহিরপুর উপজেলা চত্বরে লাখো মানুষের ভালবাসায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।
দুপুর ২ টায় অনুষ্ঠান শুরু হলে ফুলেল শুভেচছা চলে সন্ধ্যা পর্যন্ত। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের সাধারণ মানুষের ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন তিনি।
অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে সম্মাননা স্মারক, ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করেন উপজেলা আওয়ামী লীগ ও উপজাতীয় সম্প্রদায়ের জনগোষ্ঠী।
এরপর পর্যায়ক্রমে হাজারো দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমল কান্তি করের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সোবহান আখন্জি, সহ সভাপতি আলী মর্তুজা, আলকাছ উদ্দিন খন্দকার, ইকবাল হোসেন তালুকদার,মুজিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী, তাহিরপুর সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন , উপজেলা আওয়ামী লীগ সদস্য আজিজুল হক,সেলিম আখন্জি, লাকসাব,হোমাউন মেম্বার,কালাচান মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন দ্বীপক, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহিনুর তালুকদার, সাধারণ সম্পাদক বাবুল মিয়া,উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক সামায়ুন কবির, বালিজুরি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আবুল কালাম খান পারুল প্রমুখ।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী বলেন, আপনাদের সন্তান আজ লাখো মানুষের ভালবাসায় সিক্ত দেখে আমি আবেগাপ্লুত, আপনাদের সন্তানকে আপনারা বিপুল ভোটে বিজয়ী করে আমার প্রান প্রীয় নেত্রীর কাছে পাঠিয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমরা সকলেই কৃতজ্ঞ।আপনাদের উন্নয়নের জন্য মাননীয় নেত্রীকে পায়ে ধরে হলেও আপনাদের সকল উন্নয়ন করে দেব ইনশাআল্লাহ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply