1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

এমপির কাছে অভিযোগ করায় ৪ জনকে পিটিয়ে জখম

Reporter Name
  • বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জোরপূর্বক জমি দখল করে ঘের করার বিষয়ে সংসদ সদস্যের কাছে অভিযোগ করায় এক পরিবারের ৪ জনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত বারেক হাওলাদার (৬০), তার স্ত্রী হালিমা বেগম (৩৭), ছেলে কলেজছাত্র মেহেদী হাসান (২১) ও নাঈম হোসেনকে(১৯) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জিউধরা বাজার এলাকায় আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের শান্তনা ও সহযোগীতা দিতে স্থানীয় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ সেখানে যান। ওই সময় বারেক হাওলাদার ও তার স্ত্রী তাদের জমি দখল করে ঘের করার বিষয়ে প্রতিকার চেয়ে এমপির কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বারেক হাওলাদার, তার স্ত্রী ও ছেলেদের ওপর হামলা করে দুর্বত্তরা। সংসদ সদস্য ঘটনাটি শুনে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে থানা পুলিশ মালেক গাজী নামে একজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন, মারপিটের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি শান্ত আছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD