সমাজমাধ্যমে এখন ভ্লগিংয়ের রমরমা। হাতে ক্যামেরা তুলে নিজের সারা দিনের রোজনামচার ভিডিও করে সমাজমাধ্যমে আপলোড করছেন মানুষ। আর ওই সব ভিডিও থেকে মোটা অঙ্কের টাকাও রোজগার করছেন তারা। সম্প্রতি দুবাইয়ের এক তরুণীর ভিডিও বেশ ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তিনি ভিডিওতে জানিয়েছেন, গৃহবধূ হয়ে তিনি কিভাবে কোটি কোটি টাকা খরচ করেন। তরুণীর নাম মালাইকা রাজা। তার খরচের অঙ্ক দেখে চোখ কপালে উঠেছে অনেক নেটাগরিকের।
ভিডিওতে সারা মাসে কোন খাতে কত খরচ করেন মালাইকা তার হিসাব দিয়েছেন মালাইকা। মালাইকা বলেন, প্রতি মাসে তার সাধারণ টুকটাক কেনাকাটি করতে খরচ হয় ৫ হাজার ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা)। প্রতি মাসে মালাইকা গয়নাগাটি, ব্যাগ কিনতে খরচ করেন ১৫ হাজার ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় সাড়ে ১৬ লাখ টাকা)।
কেবল খরচ নয়, মালাইকা বেশ বুদ্ধিমতীও বটে। তিনি প্রতি মাসে ২ লাখ ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২১ কোটি ৯৫ লাখ টাকা) বিনিয়োগও করেন। মালাইকা সাজগোজ নিয়েও বেশ খুঁতখুঁতে। সাজগোজের জন্য প্রতি মাসে তিনি খরচ করেন ২৩ হাজার ডলার (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৫ লাখ টাকা)।
এ ছাড়া খাওয়াদাওয়া, পার্টির খরচ তো রয়েছেই
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Designed by: Sylhet Host BD
Leave a Reply