1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

বানিয়াচং ইসলামী যুব সমাজের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ঃ  ১৮ জানুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার সাড়া জাগানো সর্ববৃহৎ সামাজিক সংগঠন বানিয়াচং ইসলামী যুব সমাজের উদ্যোগে দেশের চলমান ঠান্ডায় শীতার্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। সদরের ৪টি ইউনিয়নকে দুইভাগে ভাগ করে পৃথক পৃথক স্থানে প্রথম পর্বের শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মুফতী নাসির উদ্দিন সৌরভ আনছারী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, সহ-সভাপতি হাফিজ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইউপি মেম্বার, হাজী ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল আলম আনছারী, সহকারী সাধারণ সম্পাদক হাফিজ সোহাইল আহমদ, অর্থ সম্পাদক মাওলানা মিসবাহুজ্জামান খান, মাওলানা তাওহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, মাওলানা শাহ আলম, নির্বাহী সদস্য হাফিজ এনামুল হক, মাওলানা ইকবাল হুসাইন প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, আজকে আমাদের সংগঠনের চলমান শীত মৌসুমের শীত বস্ত্র বিতরণের প্রথম পর্ব। ইনশাআল্লাহ সামনে আরো বিতরণ করা হবে। নেতৃবৃন্দ শীতের এই মৌসুমে দেশের সামর্থবান ও ধনাঢ্য শ্রেণীর মানুষকে শীতার্থ মানুষের পাশে নিজ নিজ সাধ্যানুযায়ী এগিয়ে আসার আহবান জানান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD