1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রথমবারেরমত ডিবেটিং ক্লাব স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খালিদ হোসেন ভার্চুয়ালি স্টেট অব আর্ট ডিবেটিং ক্লাবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনকালে অনলাইন প্লাটফর্মে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল জব্বার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরবিন্দ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এসময় উপস্থিত ছিলেন। ক্লাবের উদ্বোধনী দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৪টি দল ইংরেজিতে বিষয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD