মুফতি ইকরামুল হাসান ঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ৫নং দৌলতপুর গ্রামের যুবকদের প্রিয় সংগঠন, দৌলতপুর আল ফালাহ ইসলামী যুব সংগঠন প্রতি বছরের ন্যায় এই বছরও জেলা ভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করেছে। উক্ত প্রতিযোগিতার বাস্তবায়ন কমিটির আহবায়ক ; বানিয়াচং দারুল কুরআন মাদরাসার শিক্ষাসচিব মাওলানা গোলাম কাদির জানান যে, হবিগঞ্জ জেলার মোট চারটি থানার মধ্যে উক্ত প্রতিযোগিতা সীমাবদ্ধ থাকবে। থানা গুলো হলো বানিয়াচং, আজমিরীগঞ্জ,নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর। তিনি বলেন প্রাথমিক অবস্থায় বাছাই পর্ব অনুষ্ঠিত হবে তারপর চুরান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
বাছাইপর্ব যথাক্রমে আগামী ২০শে জানুয়ারী আজমিরীগঞ্জ, ২১শে জানুয়ারী বানিয়াচং, ২২শে জানুয়ারী হবিগঞ্জ সদর, ২৩শে জানুয়ারী নবীগঞ্জ বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। এবং ২৬ শে জানুয়ারী বানিয়াচং শেলী জালাল হিফজুল কুরআন মাদরাসায় চুরান্ত পর্ব অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানকে তিনি সামনে রেখে চার থানার সকল হাফিজদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply