কামরুল হাসান কাজল ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিকেয়ারের উদ্যাগে সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জানা যায় যে, রোববার (১৪ জানুয়ারী ২৪) বিকাল ৩টায় বানিয়াচং উপজেলার গ্যানিংগঞ্জ বাজারে ইউনিকেয়ার সংস্থার প্রধান কার্যালয়ে সংস্থার চেয়ারপার্সন সাংবাদিক কামরুল হাসান কাজল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার সহকারী যুব উন্নয়ণ কর্মকর্তা মহিউদ্দিন আগাখান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক হাফিজ আব্দুল মুকিত।এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ মিজাজ আলী, জেপী আক্তার, ও আকলিমা আক্তার প্রমুখ। প্রধান অতিথি সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে ২০ টি কম্বল বিতরণ করা হয়েছে ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply