জালিমের সহযোগী
মুহাম্মদ হাবীবুর রহমান খান
ইমাম আহমদ ইবনে হাম্বল বাগদাদের জেলে,
রাজ রোষে বিনা দোষে বন্দী থাকাকালে।
জেলার একদা নিরবে গেলেন মহান ইমামের কাছে,
গিয়ে কহিলেন আমার একটি বিষয় জানার আছে।
রাজ রোষে বিনা দোষে আপনি ভুক্তভোগী!
সেজন্যকি আমিও হব জালিমের সহযোগী?
ইমাম কহিলেন, সহযোগী নও বরং তুমিও জালেম,
যার অধিকারে বহুদিন ধরে বন্দী রয়েছে আলেম!
সহযোগী হবে তাহারা, যারা খেদমত করে তোমার,
ন্যায় অন্যায়ের বাছবিচার নেই হুকুমের তাবেদার।
জুলুম দেখেও জালেমশাহীর তোষামোদি করে যারা,
পরিস্থিতির অজুহাত দিলেও মুক্তি পাবেনা তারা।
যারা জালিমের শত জুলুম দেখেও নিরব! সুবিধা ভুগী,
তারাই মূলত আলিমের ত্রাস, জালিমের সহযোগী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply