“মানুষ সুন্দর “
সাদিয়া সুলতানা
কামরুল হাসান সুজন
ঐ সূর্যকে বলি তোমার আলো
আমার চেয়ে ও কম..
আমার আলোয় আলোকিত হয়
আমার আপনজন।
আমার ছোঁয়ায় হেসে উঠে ঐ
জান্নাতের প্রতিটি কণা…
চন্দ্র সেথায় আমার নুরে যে
করে সদা প্রার্থনা।।
তরুলতা ও বিহঙ্গরা কাঁদে ভয়ে
যদি নাহি পায় পরশ মোর,
উৎসব হলো আমার খুশিতেই
আমার সেবায় বিভোর।
আবাবিল আসে মোর আজাদে
আসে ধরাতে নুর জাতি..
প্রেমের হেরেমে সুর জাগাতে
প্রাণ ভরাতে মেলে ছাতি।
এ আলো ও ক্ষমতা মোর নয় গো
মহান রবের দান…
ভালবাসে মোরে ভালবাসা চায়
এ যে সৃজন সেরার প্রীতি সন্মান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply