1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

শিবপাশা মম্বাউল উলুম মাদরাসায় মধুপুরী পীর সাহেব এর শুভ আগমন

Reporter Name
  • সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

খলিলুর রহমান ইমরান ঃ আজমিরীগঞ্জ থানার শিবপাশা ইউনিয়নের যশকেশরী মহল্লায় অবস্থিত সমাজ সংস্কারক মরহুম মাওলানা আবদুল করীম রহ. এর প্রতিষ্ঠিত প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মম্বাউল উলুম মাদরাসায় ১৫ জানুয়ারী রোজ সোমবার মাগরীবের নামাজের পর মাওলানা আবদুল জলীল ইউসুফী’র সঞ্চালনায় সংক্ষিপ্ত নসীহত পেশ করেন হানকার পীর ময়দানের বীর আল্লামা আব্দুল হামীদ মধুপুরী। উনি বলেন সর্বদা মিসওয়াকের উপর আমল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর বেশি বেশি দুরুদ পরতে হবে। কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। নবীর পরে কোন নবী নাই, এ আইন সংসদে পাস করতে হবে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। কাদিয়ানীদের সব পণ্য বয়কট করতে হবে। ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলেন সর্বদা উস্তাদদের সহিত আদবের সাথে কথা বলতে হবে। উস্তাদদের সাথে কোন সময় বেয়াদবি করা যাবে না। এবং বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। উপস্থিত ছিলেন মাওলানা আ,শ,ম নজরুল ইসলাম (শিক্ষা সচিব), মাওলানা আবু সাইম,মাওলানা মিজানুর রহমান, মাওলানা নুরে আলম, মুফতি আলী আহমদ,মুফতি ইকরামুল হাসান, মাওলানা আব্দুশ শহীদ,মাওলানা শহিদুল ইসলাম, হাফেজ আলমগীর হুসাইন,হাফেজ এহসানুল হক, মাওলানা জিয়াউর রহমান, মাওলানা খায়রুল ইসলাম, জনাব মওদুদ মিয়া প্রমুখ। পরিশেষে মাদরাসার উন্নতি ও অগ্রগতি এবং দেশ ও জাতীর জন্য দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD