শফিকুল জেলা প্রতিনিধিঃ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি সরকারের সাবেক স্বাস্থ্য সচিব এমএম নিয়াজ উদ্দিন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর পদত্যাগ পত্র জমা দেন এ ব্যাপারে গাজীপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোঃ মোশারফ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে উল্লেখিত বিষয় পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন ও রাজনীতি করতে এই মুহূর্তে সক্ষম নয় বলে উপদেষ্টা, গাজীপুর মহানগরের সভাপতি সহ দলীয় পদ থেকে পদত্যাগ করেন। আজ পরিলক্ষিত হচ্ছে জাতীয় পার্টি থেকে সকল মেধাবী রাজনীতি ব্যক্তিবর্গ পদত্যাগ করছে।।
মোঃ শফিকুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
১৫-১-২৪
Designed by: Sylhet Host BD
Leave a Reply