1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

হযরত ফাতেমাতুয যাহরা(রা.)বাগানবাড়ী মহিলা টাইটেল মাদরাসার ২০২৩-২০২৪ সনের খতমে বুখারী সম্পন্ন

Reporter Name
  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

ইসলাম উদ্দীন মাসরুর : ১৪ জানুয়ারি রোজ রবিবার বেলা ১০ঘটিকায় বানিয়াচং হযরত ফাতেমাতুয যাহরা (রা.) বাগানবাড়ী মহিলা টাইটেল মাদ্রাসায় দারুল হাদীস দরসগাহে মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মুফতি আমির হোসেন এর স্বাগত বক্তব্যর মাধ্যমে ২০২৩-২০২৪সেশনে দাওরায়ে হাদীস( মাষ্টার্স) জামাতের বুখারী শরীফের শেষ সবক পড়ানো হয়,
শেষ সবক পড়িয়েছেন বাগানবাড়ী মহিলা টাইটেল মাদ্রাসার প্রধান শায়খুল হাদীস মুফতি আমিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি পদপ্রার্থী আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ( বড় হুজুর)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমান আরো উপস্থিত ছিলেন বানিয়াচং সিনিয়র ফাযিল আলিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল কাজী আতাউর রহমান মাওলানা আব্দুল ওয়াদুদ,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, নতুন বাজার জামে মসজিদের ইমাম ক্বারী আব্দুল মান্নান,ক্বারী কমর উদ্দিন,মাওলানা মনির উদ্দিন, মুফতি রায়হান উদ্দিন,মাওলানা শফিকুল ইসলাম (ধন মিয়া), মুফতি উমর ফারুক, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা এনামুল হক রাজু, মাওলানা সাকিবুর রহমান,মাওলানা মিছবাহ উদ্দিন দুলাল, মাওলানা মারুফ আহমদ,হাফেজ আব্দুর রহিম প্রমুখ।
উল্লেখ্য হযরত ফাতেমাতুয যাহরা (রা.) বাগানবাড়ী মহিলা টাইটেল মাদ্রাসা ২০১৮ ইংরেজী বানিয়াচং উপজেলার অন্তর্গত জাতুকর্ণপাড়া বাগানবাড়ীর প্রান কেন্দ্রে প্রতিষ্ঠা করেন মুফতি আমির হোসেন।
যা শুরু লগ্ন থেকেই সাফল্যের সাথে পরিচালিত হয়ে আসছে মুফতি আমির হোসেন এর তত্বাবধানে।
মাদরাসার ছাত্রী সংখা ৫শতাদিকের উপরে,
মাদরাসায় বিভাগ রয়েছে মোট চারটি
১/নুরানী বিভাগ
২/হিফজ বিভাগ
৩/ইবতেদায়ী বিভাগ
৪/কিতাব বিভাগ

প্রধান অতিথির বক্তব্যে আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ (বড় হুজুর) বলেন দ্বীনের পাহাড়ায় পুরুষ আলেমগন যেমনিভাবে নিয়োজিত, ঠিক মহিলাগন ও দ্বীনের অতন্দ্র প্রহরী হিসেবে থাকতে হবে, মুসলিম মা বোনদের কে ঈমান আমলের তা,লিম দিতে হবে, মাওলানা মামুনুল হক সহ যে সমস্ত উলামায়ে কেরাম এখনো কারাবন্ধী রয়েছেন তাদেরকে অবিলম্বে মুক্তির দাবী করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মখলিছুর রহমান বলেন মুসলমান মা বোনদের ঈমান আমল ঠিক রাখতে মহিলা মাদ্রাসার বিকল্প নেই এ জন্যই প্রতিটি পাড়ায় পাড়ায় মহিলা মাদরাসার প্রয়োজন
পরিশেষে আমিরে মজলিসের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD