1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ বিনামূল্যে কুকুরে কামড়ানো রোগীর চিকিৎসা সেবা শুরু

Reporter Name
  • রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে কুকুরে কামড়ানো রোগীদের সংক্রামক জলাতঙ্ক রোগ থেকে সুরক্ষা দিতে হাসপাতালে চিকিৎসা সেবা চালু হয়েছে। এ চিকিৎসার জন্য সরকারিভাবে হাসপাতালে ‘র‌্যাবিস্ ভ্যাকসিন’ মজুদ করা হয়েছে। রবিবার থেকে কুকুরে কামড়ানো রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা শুরু হয়েছে এখানে।

জানা গেছে, গত ৩ মাসে কমপক্ষে ৭৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাগেরহাট, খুলনাসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। এতে অর্থনৈতিকভাবে বিপাকে পড়েছেন হতদরিদ্র পরিবারের রোগীরা। এ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকা থেকে র‌্যাবিস্ ভ্যাকসিন টিকা সংগ্রহ করে মোরেলগঞ্জ হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে। অতীতে এ হাসপাতালে ‘র‌্যাবিস্ ভ্যাকসিন’ এর কোন সরবরাহ ছিলোনা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন উপকূলীয় এ উপজেলার অধীকাংশ রোগীর এলাকার বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সামর্থ নেই। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে টিকা মজুদ করা হয়েছে। বিনামূল্যে টিকা প্রয়োগ শুরু করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD