1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ২১৩ বার পড়া হয়েছে

১১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর প্রায় ২ ঘটিকার সময় উপজেলার শিবপাশা ইউনিয়নের শিবপাশা হাওড়ের ফুনাতলা বন্দের খাল থেকে সামায়োন আহমেদ ময়না নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির বাড়ী হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ২ নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র।

ঘঠনা স্থলে সরেজমিনে গেলে পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে হাওড়ে গরু নিয়ে ঘাস খাওয়ানোর সময় এক রাখাল সামায়োন আহমেদ ময়নার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। এ সময় স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে মরদেহ হাওড়ের খাল থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ নিহত ব্যাক্তির পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারকে খবর দিলে পিতা ও আত্মীয় স্বজনরা ঘঠনা স্থলে উপস্থিত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, নির্দিষ্ট ভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD