1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মম্বাউল উলুম মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন

Reporter Name
  • বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : আজমিরীগঞ্জের সমাজ সংস্কারক মরহুম আব্দুল করীম রহ. এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া মম্বাউল উলুম যশকেশরী শিবপাশা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

১১ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আল জামিয়াতুল ইসলামিয়া মম্বাউল উলুম মাদরাসার মিলায়তনে জামিয়ার পরিচালক মাওলানা আব্দুল জলীল ইউসুফী’র সভাপতিত্বে, জামিয়ার শিক্ষা সচিব মাওলানা আ,শ,ম নজরুল ইসলাম ও মুফতি ইকরামুল হাসানের সঞ্চালনায় মাধ্যমিক পরীক্ষায় A+ (GPA-5) প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকবর হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আকবর হোসেন, আরো বক্তব্য রাখেন বানিয়াচং বানেশ্বর বিশ্বাসের পাড়া শেলী-জালাল মাদরাসার মুহতামিম মাওলানা শাহ সালেহ আহমদ, মাওলানা আমিনুল ইসলাম জাহিদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা খাইরুল ইসলাম,হাফেজ আজিজুর রহমান, জনাব শেখ মুহি উদ্দিন অনু ,জনাব শামছুল আলম, জনাব মাশুক মিয়া চৌধুরী,
আরো উপস্থিত ছিলেন
মাওলানা মিজানুর রহমান, মাওলানা নূরে আলম, মুফতি আলী আহমদ, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা আখতার হোসাইন হামীদী, মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা তাফাজ্জল হোসািন, মাওলানা জিয়াউর রহমান,হাফেজ আলমগীর হোসাইন, হাফেজ এহসানুল হক, মাস্টার সূহাজুল ইসলাম প্রমুখ।
আলোচক বৃন্দ বলেন সু-শিক্ষাই জাতীর মেরুদন্ড সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে সুশিক্ষার বিকল্প কিছু নেই।

পরিশেষে দেশ ও জাতির জন্য মোনাজাত করে অনুষ্ঠান সমাপ্ত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD