1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের র‍্যালি

Reporter Name
  • বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ঃ ঐতিহাসিক ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র‍্যালি, স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত র‍্যালিতে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।

পরে বাজারের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, যুবলীগের সাবেক সভাপতি মুশফেকুর রহমান নাহার, মহিদুজ্জামান মনা, যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার।
এ ছাড়াও পৌর ছাত্রলীগ সভাপতি মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক মোস্তাক বিল্লাহ রূপম, কলেজ ছাত্রলীগ সভাপতি বায়জিদ শিকদার ও সাধারণ সম্পাদক নেয়ামুল ইসলাম নাইম বক্তৃতা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD