1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে জয়ের পথে স্বতন্ত্র প্রার্থী মজিদ খান

স্টাফ রিপোর্টার
  • শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে জয়ের পথে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

রবিবার (৭ই জানুয়ারী ২০২৪) অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে প্রচার-প্রচারণার শেষ করেছেন হবিগঞ্জী-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের তিন বারের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। নম্র, ভদ্র ও মেধাবী হিসেবে পরিচিত মজিদ খান এলাকায় ব্যাপক উন্নয়নসহ গ্রাম্যদাঙ্গা রোধে শালিস বিচারে নিয়মিত অংশ গ্রহনের মাধ্যমে ইতি মধ্যেই মানুষের মন জয় করেছেন। বানিয়াচং উপজেলার ১৫টি ও আজমিরীগঞ্জ উপজেলার ৫টিসহ মোট ২০টি ইউনিয়ন নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। ক্লিন ইমেজের মজিদ খান শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎ, ব্রিজ-কালভার্টসহ এমন কোন উন্নয়ন নেই যে তিনি করেননি। ইউনিয়, ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি পাড়া মহল্লায় মজিদ খানের মাধ্যমে উন্নয়নের ছোঁয়া লেগেছে। ধর্মীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের লোকজনের সাথে রয়েছে ভাল সম্পর্ক। সংসদীয় এলকায় ঘুরে কথা হয়, বানিয়াচংয়ের আব্দুল্লা মিয়া, নিরেশ সুত্রধর, হামিদ উল্লা, মখলিছ মিয়া, লুুৎফুর মিয়া, আজমিরীগঞ্জের রমেশ দাশ, ময়না উল্লা, তবারক মিয়া, জমসেদ উল্লা, সুশিল দাসসহ অনেকের সাথে তাদের দাবী একটাই দলমত নির্বিশেষে এমপি হিসেবে মজিদ খানকেই চাই। তারা বলেন স্বাধীনতার পরথেকে মজিদ খান ছাড়া এই আসনে অনেকই এমপি হয়েছেন, কিন্তু কোন উন্নয়ন করতে পারেন নাই।
বর্তমান এমপি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেন,জনগণের চাহিদা মোতাবেক বিদ্যুৎ, রাস্তা-ঘাট ব্রিজ কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করেছি। উন্নয়নের জন্য যেখানে যা করা দরকার তা করেছি আগামীতে ও করব। তিনি আরো বলেন নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে কাজ করাকে আমি এবাদত মনে করি। যতদিব বেঁচে থাকব বানিয়াচং ও আজমিরীগঞ্জের মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি দলমত নির্বিশেষে সকলের ভোট কামনা করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD