1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ এলাকার উন্নয়নে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহবান

শেফালী আক্তার রাখি :
  • মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন গণসংযোগ ও পথসভা লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার বেলা ১১টায় মোরেলগঞ্জ শহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী ও বাসিন্দাদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত পথসভা করেন।
এর পরে তিনি হোগলাবুনিয়া ইউনিয়নের ছোলমবাড়িয়া বাসষ্ট্রান্ড, এতিমখানা বাজার, লক্ষনের হাট বাজার, চর হোগলাবুনিয়া বাজারে পৃথক পৃথক পথসভায় আওয়ামী লীগ নেতা মাস বাংলা গ্রæপের চেয়ারম্যান মো. জামিল হোসাইন বলেন, নৌকা ঈগল একই সুতায় গাথা, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ৭ জানুয়ারি সকলে ভোট কেন্দ্র গিয়ে উৎসব মুখর পরিবেশে ঈগল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। এ সময় তার সহধর্মীনি মহিলা আওয়ামী লীগ নেত্রী শারমিন রিমা, যুব সেন্টারের কেন্দ্রীয় নেতা বাদশা মীরসহ বিভিন্ন নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD