দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগের নির্বাচনী পথ সভায় জনতার ঢল।
সোমবার সন্ধ্যায় খাউলিয়া ইউনিয়নে এসপি রশিদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে পথসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান। প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথির বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. আব্দুর রহিম খান, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এমএমদাদুল হক, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ফকির।
প্রধান অতিথি আওয়ামী লীগ প্রার্থী বদিউজ্জামান সোহাগ বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন একটি বড় চ্যালেঞ্জের। শেখ হাসিনা সরকার এদেশের গণমানুষের ভোট ও ভাতের অধিকার গনতন্ত্রকে ফিরিয়ে এনেছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply