1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

‘জাতিসঙ্ঘের গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে ইসরাইল’ ইসরাইলের বিরুদ্ধে আইসিজে’তে মামলা দক্ষিণ আফ্রিকার

দৈনিক সেরাকন্ঠ
  • শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ বার পড়া হয়েছে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ‘গণহত্যার অপরাধে’ ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এ মামলা করল দেশটি।

গতকাল (শুক্রবার) ওই আদালতে করা মামলার আবেদনে গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটি বলেছে, ইসরাইল উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি নাগরিকদের একটি উল্লেখযোগ্য অংশকে জাতিগতভাবে ধ্বংস করেছে।

গাজায় ফিলিস্তিনিদের হত্যাসহ শারীরিক ও মানসিক নির্যাতন এবং মানুষের জীবন বিপর্যস্ত করে তোলা হয়েছে বলেও মামলার আবেদনে বলা হয়।

আন্তর্জাতিক বিচার আদালত জাতিসঙ্ঘের একটি দেওয়ানি আদালত; যা দেশগুলোর মধ্যে বিরোধের বিচার করে। এটি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে আলাদা, যা যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে থাকে। জাতিসঙ্ঘের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা ও ইসরাইল উভয় দেশ এই আদালতের আওতাধীন।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা ও দখল করা পশ্চিম তীরে ইসরাইলের কর্মকাণ্ডকে তার দেশে ১৯৯৪ সালে অবসান হওয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বর্ণবাদী শাসনের জাতিগত বিভাজনের সঙ্গে তুলনা করেছেন। বেশ কিছু মানবাধিকার সংস্থাও বলেছে, ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের নীতি বর্ণবাদের শামিল।

দক্ষিণ আফ্রিকা তার আবেদনে বলেছে, ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় জাতিসঙ্ঘের ‘গণহত্যা কনভেনশন’ লঙ্ঘন করে আসছে। এ জন্য এ মামলার দ্রুত শুনানির আহ্বান জানানো হয়েছে। মামলার আবেদনে কনভেনশনের অধীনে ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করা, গুরুতর ও অপূরণীয় ক্ষতি থেকে রক্ষা করে সুরক্ষা নিশ্চিত করতে আদালতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ৭ অক্টোবর থেকে ইসরাইলের সামরিক বিমান হামলা ও স্থল অভিযানে গাজার বিস্তীর্ণ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ২১ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে।
সূত্র : সিএনএন

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD