শেফালী আক্তার রাখি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় দলীয় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, জামায়েত বিএনপির সকল ষড়যন্ত্র ও মিথ্যাচারের জবাব জনগন ভোটের মাধ্যমে দিবে।
‘গণতন্ত্রে যাদের বিশ্বাস আছে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে।
আপনারা যারা রাজ পথের বাইরে মিডিয়া কেন্দ্রীক আন্দোলন করছেন তারা
রাজপথে আসুন। গণতন্ত্রে বিশ্বাস থাকলে নির্বাচনে অংশ নিন’। শুক্রবার
বিকেল ৪ টার দিকে দৈবজ্ঞহাটী বিশেশ্বর মাধ্যমিক বিদ্যালয় মাঠে
নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ ছাত্রলীগের
কেন্দ্রেীয় কমিটির সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে পথ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্ধসঢ়;-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খান, চেয়ারম্যান মোরশেদা আক্তার ও রিপন চন্দ্র দাস।
Designed by: Sylhet Host BD
Leave a Reply