1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে সৌহার্দ্য -৩ ডি.আর-আর অ্যাক্টিভিটি এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Reporter Name
  • শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পড়া হয়েছে

আবিকুল ইসলাম আবির :– সুনামগঞ্জে সৌহার্দ্য -৩ ডি.আর.আর অ্যাক্টিভিটির অবহিতকরণ সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। “ঢাকা আহ্ছানিয়া মিশন” এর বাস্তবায়নে উক্ত প্রকল্পের অবহিতকরণ সভা চলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জের সার্কিট হাউজের হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন। অবহিতকরণ সভায় প্রধান অতিথি মহোদয় সরকারি দপ্তর থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রকল্পটি সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলা এবং নেত্রকোণা জেলার মদন ও খালিয়াজুরি উপজেলায় কাজ করছে। প্রকল্পটি কৃষি, আশ্রয় এবং বাসস্থান ও দুর্যোগ সম্পর্কিত ঝুঁকি হ্রাস নীতিমালা এবং অনুশীলন বিষয়ে কাজ করবে। প্রকল্পের আওতায় ৩৬ টি বন্যা আশ্রয়কেন্দ্র উঁচু করণ/ অ্যাপ্রোচ রাস্তাসহ, ২০টি আশ্রয়কেন্দ্র মেরামত, ২০২২ এর বন্যায় ক্ষতিগ্রস্ত বসতভিটা মেরামত ৫০০টি। তাছাড়াও গবাদিপশুর টিকাদান ক্যাম্পেইন, গ্রাম সঞ্চয় ও ঋণ সমিতি গঠন, ৪০০ কৃষককে নিয়ে কৃষক মাঠ ও বিজনেস স্কুল গঠন ও সাপোর্ট প্রদান ও আপদকালীন পরিকল্পনা প্রনয়ণে কারিগরি প্রদান করা হবে। সভায় কেয়ার বাংলাদেশ এর সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর পলাশ মন্ডল উক্ত প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সৌহার্দ্য -৩ প্লাস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ছানোয়ার হোসেন খান পাঠান ও কেয়ার বাংলাদেশ এর পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন এর উপদেষ্টা মো. আনজর আলম অনুষ্ঠান পরিচালনা করেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD