1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বানিয়াচং থানার হাজতে ঝুলন্ত আসামির মরদেহ উদ্ধার

Reporter Name
  • বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতের ভেতর থেকে গোলাম রাব্বানী (২৫) নামে এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামি ‘আত্মহত্যা’ করেন বলে পুলিশ জানিয়েছে।

গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন মুঠোফোনে দৈনিক সেরাকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভেতরে শিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়।

পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতের ভেতরে থাকা আসামি কীভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে ওসি বলেন, পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।

মৃত গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানিয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD