1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর গণসংযোগ

Reporter Name
  • সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী কাগজ-কলম ও ঘোষণায় থাকলেও মাঠে প্রচার প্রচারণায় রয়েছেন মাত্র দু’জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ(নৌকা) সোমবার পুটিখালী ও বণগ্রাম ইউনিয়নে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথ সভা করেন।

অপরদিকে আওয়ামী লীগ থেকে নমিনেশন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মো. জামিল হোসাইন(ঈগল) বারইখালী, জিউধরা ও নিশানবাড়িয়া ইউনিয়নে লিফলেট বিতরণ ও পথ সভা করেন। এই দুই প্রার্থী প্রতিদিন বিরামহীন গণসংযোগে ছুটছেন বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও মহল্লায়। নির্বাচনকে ঘিরে অপর ৫ প্রার্থীর তেমন কোন তৎপরতা দেখা যাচ্ছেনা। হতাশায় ভূগছেন তাদের কর্মী সমর্থকেরা।

মোরেলগঞ্জের ১৬টি ইউনিয়ন, পৌরসভা ও শরণখোলা উপজেলার ৪টি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এলাকায় নৌকা ও ঈগল প্রতীকের পোষ্টার, ব্যানার ঝুলিয়েছেন তাদের কর্মীরা। জাতীয় পার্টির সাজন কুমার মিস্ত্রী(লাঙ্গল) প্রতীক নিয়ে নামে মাত্র প্রচার প্রচারণা চালাচ্ছেন।

এ ছাড়া তৃণমূল বিএনপি’র লুৎফুন নাহার রিক্তা(সোনালী আশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম) এর রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), এনপিপি’র মো. লোকমান হোসেন(আম) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. বদরুজ্জামান(ছড়ি) প্রতীক নিয়ে নির্বাচনী প্রতিযোগীতায় থাকলেও এখনো প্রচার প্রচারণায় সরব হতে পারেননি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD