বিশেষ প্রতিনিধি ঃ বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে মোরেলগঞ্জ। দলীয় মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ
পৃথক পৃথক নির্বাচনী পথসভায় বলেছেন, জনগন ভোট বিপ্লবের মাধ্যমে নৌকা
প্রতিকের বিজয় করবেন। বুধবার বেলা ১১টায় বহরবুনিয়া ইউনিয়ন আওয়ামী
লীগের আয়োজনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী
লীগের মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ।
বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মৃধার সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সাবেক অধ্যক্ষ শাহবুদ্দিন তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান টিএম রিপন
হোসেন তালুকদার, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার,
চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, মহিলা আওয়ামী লীগ নেত্রী আজমিন নাহার,
যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মো. রাসেল হাওলাদার, ছাত্রলীগ নেতা আবু
ফয়েজ নিশাত সোনাডাঙ্গা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমান আহমেদ,
বহরবুনিয়া ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহ মাসুদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে পুটিখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৃথক নির্বাচনী
পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের নৌকা প্রতিকের
মনোনীত প্রার্থী এইচএম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন সাবেক
চেয়ারম্যান মাহবুবুর রহমান শিকদার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুটিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
মাওলানা আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা আলি আকবর শেখ, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ, চেয়ারম্যান মাহমুদ আলী, ঢাকা বাংলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম জাহিদ মাহমুদ প্রমুখ। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী
বদিউজ্জামান সোহাগ আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে ১৫ বছর উন্নয়নে দেশের দারিদ্র সিমা হার কমেছে। মানুষের মনের পরিবর্তন করতে হবে। এলাকায় শান্তি বিরাজের জন্য কোন্দল কলহ রোধ, মাদক মুক্ত সমাজ গঠন করতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply