1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শাল্লায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

Reporter Name
  • বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধি : শাল্লা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর আহসান। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওই সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আহসান উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে শাল্লা উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক বিপ্লব রায়, সাংবাদিক পীযুষ শেখর দাস, জয়ন্ত সেন, শান্ত কুমার তালুকদার, হাবিবুর রহমান হাবিব, সন্দীপন তালুকদার, আমির হোসাইন, তন্ময় দেব, শংকর ঋষি প্রমুখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD