1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

লাখাইয়ে নিত্যপ্রয়োজনীয় পন্যে মূল্য নিয়ন্ত্রনে বাজার মনিটরিং ও ভাম্যমান আদালতের অভিযান

Reporter Name
  • সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি  ঃ লাখাইয়ে পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে লাখাই উপজেলার বিভিন্ন হাটবাজার এ বাজার মনিটরিং ও ভাম্যমান আদালতের অভিযান পরিচালিত। হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে ও উপজেলা নির্বাহাী কর্মকর্তা( ইউ,এন,ও) এর নির্দেশনায় প্রশাসনের ধারাবাহিক বাজার মনিটরিং ও ভাম্যমান আদালতের অভিযানের অংশ হিসাবে সোমবার (১১ ডিসেম্বর) লাখাই উপজেলার বুল্লাবাজার, কালাউকবাজার ও বামৈ বাজার সহ বিভিন্ন হাটবাজার এ বাজার মনিটরিং ও ভাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় সহযোগিতায় ছিলেন থানা পুলিশের একটি দল। অভিযানে পেঁয়াজ এর লাগামহীন উর্ধগতি রোধে প্রশাসনের বেঁধে দেওয়া মূল্য প্রতিকেজি ১ শত ২৫ টাকা দরে বিক্রি নিশ্চিত করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেন। অভিযানকালে উপজেলার বামৈ বাজারে পন্যের মূল্য তালিকা না থাকায় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে পন্য সামগ্রী বিক্রি করায় ২ টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD