স্টাফ রিপোর্টার : রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে তিনজন নারী গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় রাইখালী ইউনিয়নের পূর্ব কেদালা এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হল মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০) ও হ্লামেচু মারমা (৩০)। তিনজনই পূর্ব কোদালা এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।
তিনি বলেন, সকালে চাষাবাদকৃত জমিতে যাওয়ার পথে বন্যহাতির দল তিন নারীকে আক্রমণ করলে তারা গুরুতর আহত হন।
এদিকে, আহতদের খোঁজ নিতে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে গেলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply