1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মোরেলগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মোরেলগঞ্জ-শরণখোলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ। সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম মনিরুল হক তালুকদার।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান।

বর্ধিত সভায় পৌর এলাকায় নির্বাচন পরিচালনার জন্য এসএম মনিরুল হক তালুকদারকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD