মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ী বাজারে গরিবের ডাক্তারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডাক্তারখানার প্রতিষ্ঠাতা পরিচালক ডা:সাইদুর রহমান। রবিবার (৩ই ডিসেম্বর) সকাল ১১ টার দিকে গোসাইবাড়ী বাজারের টিনপট্টি এলাকায় ডাক্তারখানার ৩ তলা ভবণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন গোসাইবাড়ী বাজারের বাজার কমিটির সভাপতি,আমিনুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক,বেলাল হোসেন, কোষাধক্ষ রায়হান আলী সরকার সহ ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বিষয়ে ডাক্তারখানা অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা ডাক্তার সাইদুর রহমান বলেন, নদী ভাঙ্গন মানুষের উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমার এই উদ্যোগ। অত্র এলাকার মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় আজকে এই প্রতিষ্ঠান তার নিজস্ব ভবন পেতে যাচ্ছে। তিনি আরো বলেন, সকলের সহযোগিতা থাকলে এই এলাকার মানুষের উন্নত চিকিৎসা সেবার জন্য যা যা করা দরকার আমি তার কোন কমতি রাখব না ইনশাআল্লাহ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply