1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

হবিগঞ্জে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বিজয় র‍্যালী অনুষ্ঠিত

Reporter Name
  • শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

স্বপন রবি দাস, জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জে জাতীয় শ্রমিক লীগের হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়।
শুক্রবার পহেলা (০১ডিসেম্বর) বিকাল ৩ঘটিকার সময় হবিগঞ্জ কোর্ট মজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালী শুরু করে হবিগঞ্জের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে আবার এই জায়গায় মিলিত হয়। হবিগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব মো:আরব আলী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড.নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু সঞ্চালনায় উক্ত র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড.আবু জাহির(এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক এড.আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মো: আতাউর রহমান সেলিম,জেলা ১ম সাংগঠনিক সম্পাদক এড.সুলতান মাহমুদ, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একে এম মহি উদ্দিন সুমন।
এতে আরো উপস্থিত ছিলেন,হবিগঞ্জ সদর,শায়েস্তাগঞ্জ, লাখাই,চুনারুঘাট,মাধবপুর, বাহুবল,বানিয়াচং, আজমিরীগঞ্জ, নবীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু ও পৌর শ্রমিক লীগের সভাপতি হাফিজুর রহমান মিলন, প্রমুখ।
হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD