শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার বেলা ১০টায় উপজেলাে বারইখালী মীম কমিউনিটি সেন্টারে সংশ্লিষ্ট প্লাটফর্ম এর সাথে জলবায়ু পরিবর্তনের উপর খাপ খাওয়ানো বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

হেলভেটাসের আর্থিক সহোযোগিতায় ডরপ এবং সুশীলনের আয়োজনে পানিই জীবন প্রকল্পের এই প্রশিক্ষন কর্মশালাটি ডরপ বাস্তবায়ন করেন। অনুষ্ঠিত এক দিনের এই প্রশিক্ষনে ওয়াশ বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব,উপজেলা যুব গ্রুপ ও মাদার্স পার্লামেন্ট এর মোট ৪০ জন সদস্য।জলবায়ু পরিবর্তনের উপর খাপ খাওয়ানো বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন সিসিডিবি ম্যানজার মোঃ আবুল কালাম আজাদ ও সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন। আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পানিই জীবন প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ শওকত চৌধুরী।
Designed by: Sylhet Host BD
Leave a Reply