মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু। বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আসিফ খানের কাছে এই মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন,শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ফারুক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান শরীফ,উপজেলা আওয়ামীলীগের ১ নং সদস্য মোজাফফর হোসেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মাসুদ রানা,মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাসান আহমেদ জেমস,নিমগাছী ইউনিয়নের চেয়ারম্যান সোনিতা নাসরিন,এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান তোজাম্মেল হক,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গণ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে দলীয় অস্থায়ী কার্যালয় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বগুড়া-৫ আসনে নৌকার প্রার্থী মজিবুর রহমান মজনুকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গণসংবর্ধনা দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply