1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২০৭ বার পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক,আহাদ মিয়া, সাদিকুর রহমান, এরশাদ আলী, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, প্রমুখ। এছাড়া আইন-শৃঙ্খলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুর রহমান বলেছেন, বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলার ভালো রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়া মাদক, ইভটিজিং,গ্রাম্যদাঙ্গা রোধে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশী জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা কমিটির সকল পর্যায়ের সদস্যদের সমন্বয় করে একযোগে কাজ করার আহবান জানান তিনি। এরপূর্বে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD