1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর সমাধিতে বাগেরহাট-৪ আসনের মনোনীত প্রার্থী সোহাগের শ্রদ্ধা জ্ঞাপন

Reporter Name
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি বিশেষ প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মোঃ মোশারফ হোসেন, এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের মোজাম্মেল হক মোজাম, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, মশিউর রহমান মাসুম, এইচ এম মইনুল ইসলাম, জামাল হোসেন বাপ্পা ও এম.পলাশ শরীফ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ দলীয় নেতাকর্মীদের নিয়ে বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন । বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়ন এবং দলকে সংগঠিত করতে সকলকে সাথে নিয়ে কাজ করব। আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করব। সেই সাথে সাধারণ মানুষের কল্যাণে কাজ করব। আশা করি সকলকে সাথে নিয়ে মোরেলগঞ্জ-শরণখোলার উন্নয়ন করতে পারব।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD