1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৪ বার পড়া হয়েছে

মিরু হাসান ঃ নওগাঁ সদরে তুলসীগঙ্গা নদীর বেড়ীবাধের উপরে পাকা রাস্তার পাশে রিংকু (২৫) এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। নিহত রিংকু পার্শ্ববর্তী জেলা জয়পুরহাটের আক্কেলপুর থানার রাইকাল ইউনিয়নের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সদর থানার তিলকপুর ইউপির নারায়ণপুর পশ্চিমপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তুলসীগঙ্গা নদীর বেড়ীবাধের উপর পাকা রাস্তার পাশে মঙ্গলবার সকাল ৮টার দিকে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা। তাৎক্ষণিকভাবে তারা থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে। পরে সেই মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করেন। নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান সত্যতা নিশ্চিত করে বলেন স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক যুবতীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD