1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সাংবাদিক ফরিদ খান ও প্রয়াত সাংবাদিক শাহজাহান চিশতির জন্য লাখাইয়ে দোয়া মাহফিল

Reporter Name
  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

কামরুল হাসান সুজন লাখাই প্রতিনিধি ঃ লাখাইয়ে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গুরুতর অসুস্থ সাংবাদিক ফরিদ খান এর আশু রোগমুক্তি ও সদ্য প্রয়াত সাংবাদিক গাজী শাহজাহান চিশতির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। লাখাইয়ে বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ফরিদ খান এর আশু রোগমুক্তি ও বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার সহ সভাপতি সদ্য প্রয়াত প্রবীন সাংবাদিক, বীরমুক্তিযোদ্ধা, সাদামনের মানুষ গাজী শাহজাহান চিশতির মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) বাদ আসর বাংলাদেশ প্রেসক্লাব লাখাই শাখার বুল্লাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে লাখাই শাখার সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপন এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বাংলাদেশ প্রেসক্লাব এর উপদেষ্টা ও লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট মোঃ আলী নোয়াজ, বাংলাদেশ প্রেসক্লাব এর সিনিয়র সহ সভাপতি এম এ ওয়াহেদ,সহ সভাপতি বিল্লাল আহমেদ, বাংলাদেশ প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক ইয়াকুব হাসান অন্তর, দপ্তর সম্পাদক কামরুল হাসান সুজন,সদস্য আলী আহমেদ প্রমূখ। দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন মাওলানা তাফাজ্জুল হক।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD