1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

হবিগঞ্জ -১ আসনে আওয়ামীলীগ মনোনয়ন পেলেন ডা: মুশফিক হোসেন চৌধুরী

Reporter Name
  • সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে

স্বপন রবি দাস, জেলা প্রতিনিধি হবিগঞ্জ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ -১(নবীগঞ্জ -বাহুবল) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ডা: মুশফিক হোসেন চৌধুরী। বর্তমানে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। রবিবার (২৬ নভেম্বর) বিকালে দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী হিসাবে ডা: মুশফিক হোসেন চৌধুরী নাম ঘোষণা করেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এর আগে এই আসনটিতে বর্তমান এমপি (শাওনেয়াজ মিলাদ গাজী) আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন। এবার তিনি দলীয় মনোনয়ন পাননি। হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা: মুশফিক হোসেন চৌধুরী দীর্ঘদিন ধরে(নবীগঞ্জ -বাহুবল )উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ -১ আসনের রাজনীতিতে সক্রিয় রয়েছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD