শেফালী আক্তার রাখি,বিশেষ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে সামাজিক নিরাপত্তার আওতায় সরকার কর্তৃক প্রাপ্ত শতশত সুবিধাভোগীদের অংশ গ্রহনে জনসভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেল ৪ টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, পৌরসভা মেয়র এসএম মনিরুল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা.মোশাররফ হোসেন ও থানার ওসি মো. সাইদুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, চেয়ারম্যান আকরামুজ্জামান, সাইদুর রহমান, হুমায়ুন কবির মোল্লা ও কাউন্সিলর মো. শাহিন শেখ।
মোরেলগঞ্জে প্রায় ৯০ হাজার পরিবার ৪১ প্রকারের সরকারি সামাজিক নিরাপত্তার আওতায় নিয়মিত সুবিধা পাচ্ছেন।
প্রধানমন্ত্রীকে এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে সুফলভোগী নূরুজাহান বেগম (৮০), মর্জিনা বেগম (৭৫), আয়সা বেগম (৬৫), আব্দুল মান্নান শেখ (৭৫), সুলতান মুন্সী (৮০) ও ইসাহাক হাওলাদার (১০৩) সহ অনেকেই বলেন, এরা প্রত্যকেই সরকার কর্তৃক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রাপ্ত।বৃদ্ধ বয়সে সংসারের নিজ নিজ সন্তানেরা অভাবের তাড়নায় পিতা মাতার খোঁজ খবর না নিলেও সরকারের দেওয়া এ ভাতা পেয়ে তারা অনেক উপকৃত হচ্ছেন,তাই প্রাপ্ত সুবিধাভোগীরা অনেক খুশি ও সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply