1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি-সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২০জন শিক্ষকের নিয়ন্ত্রিত শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা/২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(১১নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সদরের গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শাল্লা হাসিমিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্র দু’টিতে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ শেষে উত্তরপত্র মূল্যায়ন করে বিকাল ৩টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে দু’টি ক্যাটাগরিতে মোট ২০জনকে বৃত্তি প্রদান করা হয়।
উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সহকারি শিক্ষক বসুদেব সরকারের পরিচালনায় ও প্রধান শিক্ষক সুরঞ্জিত চৌধুরীর সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু তালেব বৃত্তি প্রাপ্তদের হতে
বৃত্তির নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা তুলে দেন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
অ্যাড. দিপু রঞ্জন দাস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক স্বদেশ তালুকদার, সুব্রত কুমার দাস, অপু রঞ্জন সরকার উপস্থিত ছিলেন।
জানা যায়, উক্ত বৃত্তি পরীক্ষায় হবিগঞ্জ জেলার বানিয়াচং, আজমিরীগঞ্জ,নেত্রকোনা জেলার খালিয়াজুরী, কিশোরগঞ্জ জেরার ইটনা ও সুনামগঞ্জ জেলার দিরাই এবং শাল্লা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালযের ৩শ’ ১৮জন
শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় পূর্ণ মেধাক্রমে দিরাই উপজেলার শ্যামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্নব কান্তি সরকার ১ম, শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণা
তালুকদার ২য় ও একই বিদ্যালয়ের দ্বিপালী সরকার ৩য় স্থান অর্জন করে।
শাল্লা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন গত ২০১৮সালে আত্ম প্রকাশ করে এপর্যন্ত
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা মূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শাল্লা উপজেলার প্রধান শিক্ষক সুব্রত দাস,অরবিন্দু দাস, বিজিত তালুকদার, স্বদেশ তালুকদার, সুর্যলাল দাস, সুরঞ্জিত চৌধুরী, সুদীপ্ত দাস, কল্যানব্রত চৌধুরী, নিউটন তালুকদার, লিজন চৌধুরী,সহকারি শিক্ষক বসুদেব সরকার, লিংকন রায়, চম্পা তালুকদার, পিন্টু তালুকদার, রাজনব্রত সরকার, সীমান্ত তালুকদার, তাপশ দাস, তপন তালুকদার,
নীরেশ দাস ও রাজিব চৌধুরী নিজেদের অর্থায়নে শিক্ষামূলক উক্ত এসোসিয়েশনটি
গড়ে তুলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD