1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বগুড়ায় চলন্ত অটোরিকশা থামিয়ে আগুন দিল দুর্বৃত্তরা

Reporter Name
  • বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পড়া হয়েছে

মিরু হাসান : বিএনপি-জামায়াতের তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে বগুড়া শহরে সিএনজিচালিত একটি অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বারপুর ঝোপগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) স্নিগ্ধ আখতার।

অটোরিকশাচালক রফিকুল ইসলাম বলেন, ‘শহরের তিনমাথা থেকে মাটিডালী দিকে ফাঁকা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। ঝোপগাড়ী এলাকায় পৌঁছাতেই ১০-১৫ জন লোক এসে আমার গাড়ি থামায়। এরপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং একটি ককটেল নিক্ষেপ করে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ ও স্থানীয়রা এসে আগুন নেভায়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) স্নিগ্ধ আখতার জানান, অটোরিকশায় অবরোধকারীরা আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD